Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ২ 

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ি ফুটবল মাঠের পাশে দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলোন-ভটভটি চালক আড়ানগর এলাকার বাসিন্দাপাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ ভুট্টু (৪০)।

এঘটনায় আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ (২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল ইসলাম (৫৫), লক্ষণপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৭০) ও মোটরসাইকেল চালক দিনাজপুরে জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা আহত হয়েছেন। আহত সেলিম ও নাজিমের অবস্থায় গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার আড়ানগর এলাকা থেকে একটি ভটভটিযোগে বিহারীনগর-পিড়লডাঙ্গা বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট জেলার গরুর হাটে যাচ্ছি কয়েকজন গরু ব্যবসায়ী। পথিমধ্যে বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেল উল্টে রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ঈমাম জাফর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

 

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ২ 

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার