Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর ধামইরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আসামি গ্রেফতার

BN DESK
13 January 2026, 06:44 PM পড়তে ১ মিনিট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে মো. আনোয়ার হোসেন(৪১) নামের এক ব্যক্তিকে আটক গ্রেফতার করেছে র‌্যাব-৫। আটককৃত ব্যক্তি উপজেলার খড়মপুর গ্রামের মৃত মোজাফ্ফর রহমানের ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ০৯ জানুয়ারি জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী মো: আমির হামজা, রোল নং-৪৪১৪৮০০ এর ব্যবহৃত মোবাইলে এসএমএস দেখে উত্তর পূরণ করছিল।

পরে জয়পুরহাট সদর থানা পুলিশ পরীক্ষার্থী আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করলে সে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর পরীক্ষায় অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় প্রশ্নের উত্তর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে অসৎ পন্থা অবলম্বন করেছে মর্মে ঘটনার সত্যতা স্বীকার করেন।

বিষয়টি নিয়ে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি ক্ষেতলাল উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্যাক্টর মো. সাকিল আহম্মেদ (৫২), জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে র‌্যাব-৫,সিপিসি-৩ জয়পুুরহাটের একটি আভিযানিক দল গত সোমবার রাত ১টায় উপজেলার খড়মপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মো.আনোয়ার হোসেন কে আটক করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর ধামইরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আসামি গ্রেফতার

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার