Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

BN DESK
07 December 2025, 06:39 PM পড়তে ১ মিনিট

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর ডাঙ্গাপাড়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সাথে সংঘর্ষে তাল গাছের সাথে ধাক্কা লেগে শোয়াইব (২০) নামে একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের আলালপুর (ঠাকুর মান্দা) গ্রামের মুকবুল হোসেনের ছেলে ও নিয়ামতপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত হয়েছেন ২জন কলেজ ছাত্র।

আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আরেকজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। আহত কলেজ ছাত্ররা হলেন মান্দা উপজেলার ছুটিপুর গ্রামের হাসিবুর রহমান ও ঘাগড়া গ্রামের রাকিব।

স্থানীয়রা জানায়, আজ রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় নিয়ামতপুর সরকারি কলেজে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় পথিমধ্যে নিয়ামতপুর ডাঙ্গাপাড়ায় একটি দ্রুতগামী পিকআপ এর সাথে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলটি রাস্তার পাশে তালগাছের সাথে পুনরায় ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শোয়াইবকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার সিনিয়ার এ.আই  ভারপ্রাপ্ত (ওসি) মো: রেজাউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এলাকা: নওগাঁ নিয়ামতপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার