পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় পৃথক ডাকাতি মামলার চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো- ১৫ অক্টোবর সরাইগাছি-আড্ডা সড়কের মোশানতলা নামক স্থানে বাসে ডাকাতি মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের আফসার আলীর ছেলে সোহেল রানা ওরফে সোহেল (৩৫)।
গত বৃহস্পতিবার রাতে একই সড়কের বেজোড়া মোড় ও মোশানতলা নামক স্থানে ডাকাতী মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার তেঘরিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ওরফে কামু (৪৭), পোরশা উপজেলার জাফরপুর গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে মোফাজ্জল (৪৩) ও বিপ্রভাগ গ্রামের আনোয়ার হোসেনের জামাই ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার হাটিয়াপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে রুবেল (২৭)। আটকৃতদের ব্যাপারে পোরশা থানায় পৃথক ডাকাতি মামলা রয়েছে। থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।