Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর পোরশায় পুরুষ পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ৪ নারী

BN DESK
07 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় একটি খাস পুকুরকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘাতে শাহজামাল (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত শাহজামাল উপজেলার নিতপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মনতাজের ছেলে। এ ঘটনায় চার নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 জানা গেছে, অনন্তপুর মৌজার একটি খাস পুকুর নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গত শনিবার সকালে অনন্তপুর মৌজার একটি খাস পুকুরে মাছের পোনা অবমুক্ত করতে যান শাহজামাল। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে মারপিট করতে থাকে। দেখতে পেয়ে তার বড় ভাই, ভাবি ও ভাতিজা শাহজামালকে রক্ষা করতে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করে প্রতিপক্ষের লোকজন। এতে শাহজামাল ও তার বড় ভাই উজির, বড় ভাবী হাবিবা বেগম এবং ভাতিজা নাইমুল ইসলামসহ বেশকয়েকজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকেলে শাহজামাল মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই নাজির বাদি হয়ে ১৪ জনকে আসামি করে পোরশা থানায় একটি মামলা করেছেন। রাতেই পুলিশ চার নারীকে গ্রেফতার করেছে। আটকৃতরা হলেন-অনন্তপুর গ্রামের আলমের স্ত্রী ইয়াসমিন (৩৪), আসাদুলের স্ত্রী রুমা খাতুন (২৬), সালাম ওরফে কালুর স্ত্রী সাহেবা (৩৭) ও সাইদুর রহমানের স্ত্রী হালিমা (৩৬)। পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, আমরা অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

 

 

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর পোরশায় পুরুষ পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ৪ নারী

B
BN DESK | 16 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার