Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর পোরশায় ফুটপাত দখল যত্রতত্র পার্কিংয়ে যানজট

BN DESK
08 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন মোড় ও বাজারগুলোতে যানবাহনের যত্রতত্র পার্কিং ফুটপাত দখলসহ অব্যবস্থাপনায় তৈরি হচ্ছে যানজট। যানজট এখন উপজেলাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 
উপজেলার নিতপুর সদর বাজার, সারাইগাছী বাজার, শিশা বাজার ও গাঙ্গুরিয়া বাজারের উপর দিয়ে উপজেলার প্রধান সড়ক। এই বাজারগুলোর ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করছেন অসাধু ব্যবসায়ীরা। ফুটপাতগুলো দখল হওয়ায় বাজারের ভিতরে প্রশস্ত জায়গা এখন সরু হয়ে গেছে। আর এই সরু জায়গায় পণ্যবাহী ট্রাক, পিকআপ, কার-মাইক্রো, বাস ও ট্রাকসহ অসংখ্য অটো চার্জার ভ্যান রেখে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং পথচারীগণ ভোগান্তিতে পড়ছেন। বাজারের মধ্যে যানজটের কারণে দুর্ঘটনায় ঘটছে প্রাণহানির ঘটনা। এরপরও যেন মাথা ব্যাথা নেই সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষের।
সারাইগাছী বাজারের ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, বাজারের সব সরকারি জায়গাসহ ফুটপাত দখল হয়ে গেছে। বাজারের রাস্তার উপর সারাদিন অটো ভ্যান চার্জারসহ বিভিন্ন যানবাহন দাঁড় করানো থাকে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সড়কের দুইপাশের রাস্তায় অবৈধ দোকানপাট এবং ভ্যান বা অটোরিকশা এমনভাবে রাস্তা দখল করে রাখে যে, এসব সড়কের যে মূল উদ্দেশ্য যান চলাচল সেটিই এখন গৌণ ও উপেক্ষিত। কয়েকবার মাইকিং করার পরেও অবৈধ দখলদারেরা শোনেনি। 
নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, আমরা কয়েকবার মাইকিং করে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে অনুরোধ করেছিলাম। কিন্তু কেউ শোনেনি। এখন ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রক্রিয়া চলছে। শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর পোরশায় ফুটপাত দখল যত্রতত্র পার্কিংয়ে যানজট

B
BN DESK | 07 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার