Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর পোরশায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

BN DESK
09 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (৮ নভেম্বর) উপজেলার নিতপুর সদরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, নিতপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সানাউল্লাহ মন্ডল, সাবেক আহবায়ক আব্দুল গনি, যুবদল নেতা আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজামান প্রমুখ। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কারা উপজেলা বিএনপি নেতা তৌফিকুর রহমান শাহ চৌধুরীর বিরুদ্ধে উপজেলার কয়েকটি স্থানে পোস্টার লাগান। পোস্টারে ওই নেতার একটি ছবি দিয়ে লিখা ছিল-‘খুনি, ভূমিদস্যু ও মাদককারবারি নেতা তৌফিক শাহ্ চৌধুরীর ফাঁসি চাই।’ 

 

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর পোরশায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার