Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর পোরশায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

BN DESK
18 December 2025, 08:46 PM পড়তে ১ মিনিট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুুপুরে পোরশা উপজেলার নিতপুর ফাজিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জামায়াতের আয়োজনে মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের অন্যায় অপরাধ তুলে ধরেন এবং দায়িত্বশীলরা তা দেখে সমাধান করে থাকেন।

আপনাদের ভূমিকার মাধ্যমেই সমাজের অন্যায় অপরাধ বন্ধ হওয়া সম্ভব। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমি এমপি নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়েই আমার নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাগর আলী, নায়েবে আমির আব্দুর রহিম, সেক্রেটারি শরিফুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর পোরশায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার