Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর পোরশায় ৬ মাদকসেবী আটক

BN DESK
24 January 2026, 07:21 PM পড়তে ১ মিনিট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিশাবাজার এলাকা থেকে ৬ মাদকসেবী আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটকৃতরা হলো- উপজেলার শিশা মেদা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ফিরোজ (৪০), কোলাপাড়া গ্রামের তাইফ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪২), খরপা দক্ষিণপাড়া গ্রামের রাজিম উদ্দিনের ছেলে রশিদুল (৪৫), সাপাহার উপজেলার তিলনা চক গ্রামের আশরাফ আলীর ছেলে শাকিল (২৭) ও গোটপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে দুলাল (৩০) এবং পত্নীতলা উপজেলার লতিফ হোসেনের ছেলে সাদ্দাম (৩৯)।

রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা মোতাবেক আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস। আটকৃতদের আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর পোরশায় ৬ মাদকসেবী আটক

B
BN DESK | 24 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার