Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর বদলগাছীতে কমলা চাষে পলাশের বাজিমাত

BN DESK
04 December 2025, 06:28 PM পড়তে ১ মিনিট

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ভাতসাইল গ্রামের যুবক পলাশ হোসেন। কোম্পানির চাকরি ছেড়ে আধুনিক প্রযুক্তি, নিয়মিত পরিচর্যা আর পরিশ্রমে খুব অল্প সময়েই আম বাগান করে সফল হন এই উদ্যোক্তা। তার বাগানের এই আম উপজেলা পেরিয়ে পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। আমের চাষে সাফল্যের পর এবার কমলা চাষ শুরু করেছেন তিনি।

স্থানীয় অনেকেই এই মাটিতে কমলার ফলনে সন্দেহ প্রকাশ করলেও পলাশের আত্মবিশ্বাস ছিল অটুট। কৃষি অফিসের পরামর্শ ও নিজস্ব পরিকল্পনায় ২০ শতক জমিতে রোপণ করেন কমলার চারা। বর্তমানে তার বাগানে সারি সারি সবুজ গাছের ডালে ঝুলছে কমলা।

পলাশ জানান, এ উপজেলায় আমরা এতদিন ধান আর সবজির ওপর নির্ভর করেছি। আমি চেয়েছি বদলগাছীর কৃষিতে নতুন কিছু যোগ করতে। কমলা সেই নতুন স্বপ্ন। এখন ফলন দেখে বুঝতে পারছি, সিদ্ধান্তটা ভুল ছিল না। বাগান দেখতে এসে হলুদ বিহার গ্রামের শিক্ষক রিফাত হোসাইন রাব্বি বলেন, এখানে এসে বিশ্বাসই করতে পারছিনা বদলগাছীর মাটিতে এতো কমলা ধরেছে। কয়েকটি কমলা খেলাম স্বাদে দারুণ সুমিষ্ট।

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, পলাশ হোসেন এই অঞ্চলে কমলা চাষকে জনপ্রিয় করার পথ তৈরি করেছেন। তার উদ্যোগ দেখেই অনেক কৃষক এখন কমলা চাষে আগ্রহী হচ্ছেন। পলাশের বাগান এখন যেন এক অনানুষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে কৃষকরা তার বাগানে এসে ফল দেখছেন, চাষ পদ্ধতি শিখছেন। কেউ আবার নিজেদের জমিতে কমলা চাষের পরিকল্পনা করছেন।

এলাকা: নওগাঁ বদলগাছী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর বদলগাছীতে কমলা চাষে পলাশের বাজিমাত

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার