Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর বদলগাছীতে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে উদ্যাগ নেই কর্তৃপক্ষের

BN DESK
10 January 2026, 08:08 PM পড়তে ১ মিনিট

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ঝুঁকিপূর্ণ ছোট যমুনা নদীর বাঁধ সংস্কারে জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। গত বর্ষা মৌসুমে উপজেলার কাষ্টডোব বাঁকে ছোট যমুনা নদীর পূর্বপাশে প্রায় দুইশ’ ফুট বাঁধ ধ্বসে পড়ে এবং পাকা সড়কের প্রায় দুই ফুটের অংশ ভেঙ্গে পড়েছে।

স্থানীয়রা জানায়, কাষ্টডোব বাঁকে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিলে এলাকাবাসী শতর্কাবস্থায় থাকে। পরবর্তীতে নদীর পানি নেমে গেলে প্রায় দুইশ’ ফুট বাঁধ ধ্বসে পড়ে। আবার সড়কের মাঝখানে হালকা ফাটল ধরে আছে। বাঁধটি সংস্কার না হলে আগামী বর্ষা মৌসুমে এলাকাবাসীর জন্য তা চরম ক্ষতির কারণ হতে পারে।

তারা আরও জানান, এ উপজেলায় ধানের তিন ফসলসহ সারাবছর সবজি চাষ করা হয়। সংস্কারের অভাবে বাঁধ ভেঙে গেলে বাড়িঘরে তুলনায় ১০গুণ ক্ষতি হবে ফসলের। তাছাড়া ছোট যমুনা নদীর এই বাঁধ এলাকাবাসীর চলাচলের একমাত্র পথ। সড়কটি ভেঙে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন এলাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম রেজাউল করিম পল্টন বলেন, দ্রুত ভাঙা স্থানটি সংস্কার করা প্রয়োজন। নইলে এলাকাবাসী ক্ষতির মুখে পড়বে। এ বিষয়ে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, দুশ’ থেকে তিনশ’ ফুট ছোটখাটো ভাঙন কোন বিষয় না।

পদ্মা নদী দুই কিলোমিটার তিন কিলোমিটার ভেঙে যায়। সেটা হলো ভাঙন। তারপরও আমরা বরাদ্দ চেয়েছিলাম পাইনি। যদি পাই তাহলে সংস্কার করা হবে।

এলাকা: নওগাঁ বদলগাছী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর বদলগাছীতে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে উদ্যাগ নেই কর্তৃপক্ষের

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার