Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর বদলগাছীতে সরিষাক্ষেত যেন বিনোদন স্পট

BN DESK
20 January 2026, 08:03 PM পড়তে ১ মিনিট

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে সরিষার হলুদ ফুলে প্রকৃতি ও মাঠ সেজেছে নবরূপে। ফুলের ঘ্রানে মধু আহরণে মৌমাছি ছুটছে এ গাছ থেকে ও গাছে। আর এ সরিষা ফুলের হলুদ রঙে প্রকৃতির কাছে ছুটে এসেছে নানা বয়সী নারী-পুরুষ। ছবিসহ ভিডিও তৈরি করতে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ছুটে যাচ্ছে সরিষার ক্ষেতে। ফলে এটি এখন বিনোদনের প্রধান স্পটে পরিণত হয়েছে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নে ৩ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এরমধ্যে বারি সরিষা-১৪, ১৫, বারি সরিষা-১৮, বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১ জাতের সরিষা অন্যতম। ভোজ্য তেলের চাহিদা পূরণে এলাকায় সরিষা চাষ বৃদ্ধি পাচ্ছে।

কৃষক আতকুল ইসলাম জানান, ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন তিনি। সরিষা ক্ষেত দেখে অনেকেই ছবি তুলতে নেমে পড়ে ক্ষেতে। চলতি মৌসুমে শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ক্ষেত ভালো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় কৃষকদের মধ্যে সরিষা চাষের আগ্রহ বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি হেক্টর জমিতে ১.৬০ মেট্রিক টন সরিষা ফলন আসতে পারে। সরিষা ফসলে তেল উৎপাদনের পাশাপাশি মৌ বাক্স স্থাপনের মাধ্যমে সরিষা ফুল থেকে মধু উৎপাদনের সেরা সময় এখন।

এলাকা: নওগাঁ বদলগাছী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর বদলগাছীতে সরিষাক্ষেত যেন বিনোদন স্পট

B
BN DESK | 20 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার