Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর মান্দায় মাদ্রাসার অবৈধ কমিটি বাতিলের দাবিতে মাননবন্ধন

BN DESK
23 October 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবৈধ কমিটি এবং দু’টি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের সামনের রাস্তায় এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, হারুন অর রশীদ, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম ও আবু বক্কর সিদ্দিক। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থী অভিভাবকদের না জানিয়ে গোপনে প্রতিষ্ঠানের পকেট কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির মাধ্যমে কম্পিউটার ল্যাব অপারেটর এবং গবেষণাগার/ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ দুই পদে স্বজনদের নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ।

এ বিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। প্রতিষ্ঠানেও তিনি অনুপস্থিত ছিলেন।

এলাকা: নওগাঁ মান্দা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর মান্দায় মাদ্রাসার অবৈধ কমিটি বাতিলের দাবিতে মাননবন্ধন

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার