Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর রাণীনগরে ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

BN DESK
10 January 2026, 10:03 PM পড়তে ১ মিনিট

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানার উত্তর পাশে বগুড়ার আদমদীঘি থানার সীমান্ত রেখার জঙ্গলের পাশে এক ডোবা থেকে আজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় রাণীনগর সান্তাহার সড়কের রাণীনগর স্টেশনের অদূরে মাছের আড়তের পশ্চিম পাশে জঙ্গলের ধারে একটি ডোবায় ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির ভাসমান লাশ স্থানীয়রা দেখতে পায়।

বিষয়টি রাণীনগর থানা পুলিশ কে জানালে অফিসার ইনচার্জ আব্দুল লতিফের নের্তৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাস্থলটি রাণীনগর থানার সীমান্তরেখা আদমদীঘি থানায় হওয়ার কারণে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানাকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধারসহ নাম ঠিকানা শনাক্তের চেষ্টা করে।

বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ধারণা করা হচ্ছে লাশটি কয়েদিন আগে এই ডোবাতে ফেলা হয়েছে। মাথায় গামছা পেঁচানো ছিলো। লাশ অনেকটা বিকৃত অবস্থায় আমরা উদ্ধার করেছি। এখন পর্যন্ত তার নাম ঠিকানা শনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য বগুড়া  শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর রাণীনগরে ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার