Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর রাণীনগরে মাদকসেবীর কারাদন্ড

BN DESK
10 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তানজিদ সরদার (৩৫) নামে এক মাদকসেবীকে ৬মাসের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এ কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডিত তানজিদ সরদার উপজেলার গোনা দিঘীরপার গ্রামের নুরল সরদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার রুবেল হোসেন জানান, মাদকের আড্ডা চলছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে রেলগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

এসময় তানজিদকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডিত তানজিদ সরদারকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর রাণীনগরে মাদকসেবীর কারাদন্ড

B
BN DESK | 19 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার