Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর রাণীনগরে মাদকের আখড়ায় যৌথ অভিযান

BN DESK
25 October 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়ায় মাদকের আখড়া নামে পরিচিত নীল চন্দ্র শাখারীর নিজ বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চকাদিন হিন্দুপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে চোলাইমদ জব্দসহ ৫ জনকে আটক করা হয়।

২ জনকে নিয়মিত মামলা এবং ৩ জনকে অর্থদণ্ডের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান জানান, উপজেলার ত্রিমোহনী এলাকার নীল চন্দ্র শাখারীর বাড়ি মাদকের আখড়া নামে পরিচিত। পূজাকে ঘিরে সেখানে রমরমা মাদকের কারবার চলছে মর্মে খবর পেয়ে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় চকাদিন হিন্দুপাড়ার হরেনচন্দ্র শীলের ছেলে নরেন চন্দ্র শীল (৫০), মৃত কানু সরকারের ছেলে সাধন সরকার (৪৫) ও বিজয় চন্দ্র শাখারীর ছেলে শ্রী অজিত চন্দ্র শাখারীকে (৬৫) ৩শ’ টাকা অর্থদণ্ড এবং ১দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে শ্রী রনজিত কুমার শাখারীর ছেলে মাদক ব্যবসায়ী রকি কুমার শাখারী (২৭) ও মৃত অনিল চন্দ্র শাখারীর ছেলে শ্রী নীল কমল চন্দ্র শাখারীকে (৩০) নিয়মিত মামলার মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: মাহাবুর রহমান। উপজেলায় মাদকের কারবারকে প্রতিহত করতে আগামীতেও এই ধরণের যৌথ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর রাণীনগরে মাদকের আখড়ায় যৌথ অভিযান

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার