রানীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রানীনগরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর মাঠে গরুতে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে মারা যান জাহের আলী (৫২)। তিনি কৃষ্ণপুর গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রানীনগর থানার পুলিশ পরিদশর্ক (তদন্ত) এসআই তাহের আহমেদ।
নওগাঁর রানীনগরে বজ্রপাতে একজনের মৃত্যু
BN DESK
11 November 2025, 02:00 AM
•
পড়তে ১ মিনিট