Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

BN DESK
04 January 2026, 03:11 PM পড়তে ১ মিনিট

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নওগাঁর সাপাহারে বিএনপি’র মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও সাপাহারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জিল্লুর রহমান নিহত হয়েছেন। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জিল্লুর রহমান বাজার থেকে সাপাহার সদরের অদূরে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি তাজপুরে যাচ্ছিলেন। সাপাহার ছ’মিল এলাকায় পৌঁছিলে একটি অটোভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। আর রোববার বিকেল সাড়ে ৪টায় তাজপুর ঈদগাহে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। 

 

এলাকা: নওগাঁ সাপাহার
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার