Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর সীমান্তে ৫টি ভারতীয় মহিষসহ চোরাকারবারি আটক

BN DESK
04 January 2026, 08:38 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ জন চোরাকারবারিসহ ৫টি ভারতীয় মহিষ আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

প্রেস বিজ্ঞপিতে জানানো হয়, আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৫টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি, ৪টি মোবাইল উদ্ধারসহ ৪ জন চোরাকারবারিকেও আটক করেছে বিজিবি।

আটকৃতরা হলো- ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬), মেহের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩৮) এবং শাহপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে তরিকুল ইসলামকে (৩৫) আটক করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন (পিএসসি) জানান, গবাদিপশুসহ আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর সীমান্তে ৫টি ভারতীয় মহিষসহ চোরাকারবারি আটক

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার