Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁয় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

BN DESK
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড় নামক স্থানে গাছ ফেলে পথরোধ করে ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার মোশানতলা মোড়ে সন্ধ্যা ৭টার পর গাছ ফেলে দু’দিক থেকে আসা বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের পথরোধ করা হয়।

পরে ডাকাতরা প্রায় ঘণ্টাব্যাপী যানবাহনে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা অর্থ, স্বর্ণ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বেশ কয়েকজন কাছে থাকা জিনিসপত্র দিতে না চাইলে তাদের মেরে আহত করে ডাকাতরা। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহত প্রায় ২০ জন নারী-পুরুষকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটছে। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি এবং থানায় কোন মামলা হয়নি।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার