Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

BN DESK
10 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

নওগাঁ ও বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আশাদুল অরফে বিয়া (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত আশাদুল উপজেলার কোলা পালশা গ্রামের আব্দুল এর ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুলসহ ৫-৬ জন ডাকাতি করতে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকের চেষ্টা করে। এসময় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও আশাদুলকে আটক করে হাত-পা বেধে মারধর করা হয়। এসময় আশাদুল গণপিটুনিতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বদলাগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আশাদুলের নামে ইতিপূর্বে ডাকাতি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণে প্রস্তুতি চলছিল।

এলাকা: নওগাঁ বদলগাছী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার