Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁয় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

BN DESK
22 November 2025, 06:52 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আ.স.ম সায়েমের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলের নেতাকর্মীরা। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের এটিম মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। এতে প্রায় ৩ হাজার মোটরসাইকেল নিয়ে অংশ নেয় সমর্থকরা।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি জামায়াত মনোনীত প্রার্থী আ.স.ম সায়েম বলেন, অতীতের গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই আমাদের লক্ষ্য। আগামীদিনে নওগাঁ-৫ (সদর) নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।

তিনি আরও বলেন, আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। জনগণের ভোটে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তবে ন্যায়ের সমতা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সবার সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।

অপরদিকে নওগাঁ-২ (ধামুইরহাট-পত্নীতলা) ও নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার