Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁয় জোড়া খুনের বিচারের দাবিতে মানববন্ধন

BN DESK
08 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে মাত্র ৩ হাজার টাকার একটি গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, চলতি বছরের ১০ এপ্রিল ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- ওই গ্রামের অছির মন্ডলের ছেলে শরিফুল ইসলাম ও আফসার আলীর ছেলে আজিজুল ইসলাম। তবে এতদিনেও এর কোন বিচার না পাওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করে গ্রামবাসী।

এসময় দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। মানববন্ধনে শরিফুলের স্ত্রী শাহনাজ, শরিফুলের বোন শরিফা, একরামুল আনোয়ার, আব্দুলসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় জোড়া খুনের বিচারের দাবিতে মানববন্ধন

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার