Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁয় পিঠা উৎসব

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

নওগাঁ মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আমিনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সফল উদ্যোক্তা কামরুন নাহারসহ প্রমুখ।

শীতের শুরুতেই পিঠা উৎসবে ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, নকশী পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, দুধ চিতই, ভেজা চিতই, ফুলকপি পাকোড়া, ডিম পিঠা, নকশি পিঠা, নারিকেল পুলিসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পশরা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাক পণ্যও প্রদর্শন করে উদ্যোক্তারা।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় পিঠা উৎসব

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার