Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

BN DESK
09 January 2026, 11:42 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনসহ ৯ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে ১১টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগসহ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়। আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের নীলসাগর হোটেল এবং পোরশা রেস্ট হাউজে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক ৬ পরীক্ষার্থী হলো- জেলার নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাইদ(৩১), চন্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন(৩১), মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান(২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন(৩১), সাপাহার উপজেলার কওমি মাদ্রাসা পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান(৩০) এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রাজ্জাক সরকারের মেয়ে রেহান জান্নাত(৩১)।

চক্রের দুই সদস্য হলো- পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দীনের ছেলে মামুনুর রশিদ(৪১) ও মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে আহসান হাবিব(৪০)। এছাড়াও আটক আরেকজন হলো- ফারাজুল ইসলাম(৪৮) অভিভাবক।

সে জেলার মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

B
BN DESK | 09 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার