Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

BN DESK
08 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা। এসময় উদ্ধার করা হয় অপহরণে শিকার হওয়া ওই ব্যবসায়ীকে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫।

এরআগে গতকাল সোমবার রাতে সাভার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাজান ভোলা জেলার লালমোহন থানার চর-কচুপিয়া এলাকার রুস্তম আলীর ছেলে। অপহরণে শিকার হওয়া ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- অপহরণের শিকার হওয়া আলমগীর হোসেন একজন ব্যবসায়ী। তিনি ঢাকায় তার আত্মীয়ের বাড়িতে পারিবারিক কাজে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ১৯ অক্টোবর রাতে ভিকটিমের ব্যবহৃত নম্বর থেকে ফোন দিয়ে ভিকটিমকে অপহরণ করে আটকে রাখার বিষয়টি জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় এ ঘটনায় সদর থানায় ভিকটিমের ছেলে অপহরণের একটি মামলা করলে আসামিদেরকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের সদস্যরা গতকাল সোমবার রাতে সাভারে নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মূলহোতা শাহাজানকে গ্রেফতার করে ও অপহৃত ভিকটিম আলমগীরকে উদ্ধার করে। গ্রেফতারের পর আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার