Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁয় লিটন ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার

BN DESK
02 December 2025, 11:25 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এসময় নিহতের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয় দোকানিরা ব্রিজের নিচে একটি মরেদহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় লিটন ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার

B
BN DESK | 02 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার