Logo
ট্রেন্ডিং: কুলাউড়ায় পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৬ লিবিয়ার সেনাপ্রধানের বিমান বিধ্বস্তের কারণ জানাল তুরস্ক ‘প্রেমের প্রস্তাব দেওয়ায় স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম’

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

মফস্বল ডেস্ক : নওগাঁয় আদালতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে জুথি খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়া এলাকার ঝুন্টু প্রামানিকের মেয়ে।

নিহত জুথির বাবা ঝুন্টু প্রামানিক বলেন, প্রায় এক বছর আগে প্রেম করে গাজীপুরের বাসিন্দা তানভীর নামে এক ছেলেকে বিয়ে করে জুথি। বিয়ের কয়েক মাস পর জানা যায়, তানভীরের আরেকজন বউ রয়েছে। এরপর বিষয়টি নিয়ে জুথি ও তার স্বামীর মধ্যে ঝামেলা বাঁধে। একপর্যায়ে জুথি নওগাঁ চলে আসে এবং আদালতে মামলা দায়ের করে। তিনি আরও বলেন, আজ (বৃহস্পতিবার) সেই মামলার শুনানির তারিখ ছিল। কোর্টে যাওয়ার উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হয় জুথি। অন্যদিকে প্রধান সড়কের পাশে একটি মাইক্রো নিয়ে দাঁড়িয়ে ছিল তানভীর। জুথি সড়কের পাশে দাঁড়ালে তানভীর তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নওগাঁ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার