Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া-৫ আসনে জামায়াত প্রার্থী দবিবুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

BN DESK
23 December 2025, 11:29 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দবিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও শেরপুর উপজেলা নির্বাহী অীফসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন-শেরপুর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, ধুনট উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, ধুনট উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ফিরোজ আহমেদ, শেরপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ইফতেখার আলম প্রমুখ।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া-৫ আসনে জামায়াত প্রার্থী দবিবুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার