Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুইটি ইটভাটার লক্ষাধিক টাকা জরিমানা

BN DESK
23 December 2025, 11:29 PM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর উপজেলায় কায়েমপুর ইউনিয়নের দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অপরাধে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়। গত রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়।

অভিযানকালে উপজেলার মাদলা গ্রামের মেসার্স এম এইচ টি ব্রিকসকে ৭০ হাজার টাকা ও হরিরামপুর গ্রামের মেসার্স জি আর সি ব্রিকসকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক শাহিন আলম ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গত সোমবার সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ওই দুই ইটভাটাকে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুইটি ইটভাটার লক্ষাধিক টাকা জরিমানা

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার