Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁয় ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১

BN DESK
04 December 2025, 11:18 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১শ’ গ্রাম হেরোইনসহ ইকরামুল (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ইকরামুল হলেন রাজশাহী জেলার গোদাগারী থানাধীন মাটিকাটা ভাটা এলাকার আব্দুল মান্নানের ছেলে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে এ অভিযান পরিচালনা হয়।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস একটি টিম বেলা দেড়টায় নওগাঁ জেলা সদর মডেল থানাধীন রজাকপুর ডানা পার্ক এলাকায় অভিযান চালায়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু করেছে। মাদক বিরোধী অভিযানে তিনি জনগণের কাছ থেকে তথ্য ও সহযোগিতা আশা করেন। এব্যাপারে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার