Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁ বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল নিজস্ব লোগো

BN DESK
29 December 2025, 06:34 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী। সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মনোগ্রাম (লোগো) অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এতদিন কোন আনুষ্ঠানিক মনোগ্রাম ছিল না। প্রথম সিন্ডিকেট সভায় অর্থবহ ও প্রাতিষ্ঠানিক একটি মনোগ্রাম অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিচয়ে নতুন মাত্রা যুক্ত হলো।

সভায় বিশ্ববিদ্যালয়ের অর্গোনোগ্রাম, ২০২৬ সালের বার্ষিক ছুটি অনুমোদনসহ একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ.ফ.ম ফজলে রাব্বী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) সাইফুর রহমান খান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মো. অমজাদ হোসেন।

এলাকা: নওগাঁ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁ বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল নিজস্ব লোগো

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার