Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁ রানীনগরে পুকুর পাড়ে যুবকের ঝুলন্ত লাশ 

BN DESK
10 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

রানীনগর(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর রানীনগরে মেহেদী (২৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে । লাশটিকে প্রাথমিকভাবে শনাক্ত করে মৃত মেহেদীর বোন মুসলিমা জানান,  রানীনগর উপজেলার পারইল ইউনিয়নের বিসিয়া গ্রামের মুকলেস হোসেনের ছেলে। বেশ কিছুদিন যাবত তার ভাই-ভাবীর স্বামী-স্ত্রীর ঝগড়াঝাঁটি চলছিলো। কিছুদিন সাংসারিক কলহের কারণে মেহেদীর স্ত্রী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রাই কালী গ্রামে তার শ্বশুর বাড়ি চলে যায়। দুই দিন আগে মেহেদী তার বউকে শ্বশুর বাড়িতে আনতে গেলে সেখানে তাকে মারপিট করা হয়। এক পর্যায়ে সে বউকে রেখে আবার নিজ বাড়ি রানীনগরে চলে আসে। 

বুধবার(৮ অক্টোবর) গভীর রাতে বাড়ির পাশে পুকুর পাড় থেকে গলায় দড়ি দেওয়া মেহেদীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় পরিবারের সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই আছে। 

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁ রানীনগরে পুকুর পাড়ে যুবকের ঝুলন্ত লাশ 

B
BN DESK | 09 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার