Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁ সাপাহারে আম বাগান থেকে অজ্ঞত বৃদ্ধের মরদেহ উদ্ধার

BN DESK
11 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার লক্ষিপুর এলাকায় গহিন আমের বাগান থেকে ষাটোর্ধ এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। সংবাদ পেয়ে সোমবার  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ।

এলাকাবাসি সূত্রে জানা গেছে ওই দিন দুপুরের দিকে এলাকার কিশোররা লক্ষিপুর দরগা তলা পুকুর পাড়ে ছাগল চড়াতে গিয়ে পুকুর পাড়ের নিচে নিঝুম গহিন বাগানের মধ্যে পেট কাটা ষাটোর্ধ অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা বাগান থেকে বেরিয়ে এসে লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী  স্থানীয় থানায় সংবাদ দেয়।

এব্যাপারে সাপাহার থানার ওসি (তদন্ত)  আলিফ উদ্দীন জানান এখনও মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া থানায় মামলা দয়েরের প্রস্ততি চলছে।

 

এলাকা: নওগাঁ সাপাহার
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁ সাপাহারে আম বাগান থেকে অজ্ঞত বৃদ্ধের মরদেহ উদ্ধার

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার