Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নতুন একাডেমিক ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে : বিদায়ী পুলিশ সুপার, বগুড়া

BN DESK
29 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়ায় প্রতিষ্ঠানের সভাপতি ও জেলার পুলিশ সুপার জেদান আল মুসার বিদায়ী আলোচনা সভা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুন্জুরুল হকের সভাপতিত্বে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আজ শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

এর আগে পুলিশ সুপার নবনির্মিত চার তলাবিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নতুন একাডেমিক ভবন শিক্ষার পরিসর বাড়াবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র (ইইডি) তত্ত্বাবধায়নে নির্মিত এই ভবন উদ্বোধনের মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান রজিব, সহকারী অধ্যাপক কাওছারীন খাতুন, প্রভাষক আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক) আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি মইনুল ইসলাম, অভিভাবক সদস্য ডা. শাহজাহান আলী, শামিমা আরজু, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক) আবুল কাশেম প্রাং, ওয়ায়েছ কুরুনী মুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক অপূর্ব কুমার মজুমদার।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নতুন একাডেমিক ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে : বিদায়ী পুলিশ সুপার, বগুড়া

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার