Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নষ্ট মাংসও ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ

BN DESK
10 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

পাবনা প্রতিনিধি : হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে আবারও ভোক্তাদের জন্য ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ। এই অপরাধের দায়ে অভিযান চালিয়ে হোটেলটিকে জরিমানা আদায় ও সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের এআর কর্ণার সংলগ্ন এই হোটেলে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, পুরান ঢাকার নান্না বিরানী হাউজে খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাঁচা মাংসের সাথে সংরক্ষণ করতো। অভিযানে এমন মাংস জব্দ করা হয়। এজন্য ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভবিষতে এমন করলে হোটেলটি সিলগালা করা হবে। এছাড়াও ডালের মধ্যে রঙ মেশানোর দায়ে এআর কর্ণারের ওয়ান স্টপ গ্রোসারি শপকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে জেলা আনসার ব্যাটেলিয়ানসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক।

এলাকা: পাবনা পাবনা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নষ্ট মাংসও ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার