Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরের গুরুদাসপুরে ট্রলি চাপায় দুই দিনমজুর নিহত

BN DESK
03 January 2026, 03:42 PM পড়তে ১ মিনিট

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই ট্রলির চাপায় দুই দিনমজুর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ছবেরের মোড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) ও মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভ্যানগাড়িযোগে কাজে যাচ্ছিলেন একদল দিনমজুর। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবোঝাই ট্রলি দ্রুত গতিতে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ট্রলির চাপায় ঘটনাস্থলেই সাতজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।  গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের গুরুদাসপুরে ট্রলি চাপায় দুই দিনমজুর নিহত

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার