Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

R
নিজস্ব প্রতিবেদক
20 October 2025, 03:00 AM পড়তে ১ মিনিট
নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের গৃহবধূ আন্নি খাতুন (২১) এর মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। এ ঘটনায় স্বামীসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের ভাই। গতকাল শুক্রবার রাতে বাগাতিপাড়া মডেল থানায় এজাহার জমা দেওয়া হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে উপজেলার বেগুনিয়া গ্রামের পরশ মণ্ডলের সাথে আন্নির বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো।

বাদির দাবি অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর ভোরে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মারধর করে এবং জোরপূর্বক কীটনাশক খাওয়ায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার ভোররাতে আন্নির মৃত্যু হয়।

নিহতের ভাই মো. বোরহানুল ইসলাম বলেন, আমার বোন মৃত্যুর আগে হাসপাতালে ঘটনার বিস্তারিত আমাকে জানিয়েছে। আমি সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করেছি। আমরা চাই এই ঘটনায় দ্রুত ও ন্যায়সঙ্গত তদন্ত করে দোষীদের বিচার করা হোক।

বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নাজনিন আখতারি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ভাই বাদি হয়ে স্বামীসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলাটি দায়ের হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার