Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরের ব্যাটারির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

BN DESK
05 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

নাটোর প্রতিনিধি : নাটোরের মাদ্রাসা মোড় পৌরসভা মার্কেটের একটি ব্যাটারির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে আগুনের ধোঁয়া দেখে ফায়ার ব্রিগেডে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

ক্ষতিগ্রস্ত মেসার্স ফরহাদ ব্যাটারী হাউজের দোকান মালিক ফরহাদ হোসেন দাবি করেন, তার দোকানে ৮০ থেকে ৯০ পিস ব্যাটারি ছিল। যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

এদিকে নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এনায়েতুল্লাহ খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে এই আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই আগুনে আশেপাশের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। নাটোর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের ব্যাটারির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

B
BN DESK | 06 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার