Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের ৫ গবাদিপশুর মৃত্যু

BN DESK
30 November 2025, 10:57 PM পড়তে ১ মিনিট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার রাত ২টায় উপজেলার শ্রীরামপুর সরকার পাড়ায় সোলায়মান মন্ডলের বাড়ির গোয়াল ঘর থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি সিএনজি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে যায় এবং গোয়াল ঘরে ২টি গরু ও ৩টি ছাগল মারা যায়।

স্থানীয়রা জানায়, আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষজন পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় সোলায়মান মন্ডলের পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে।

খবর পেয়ে বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অসহায় পরিবারকে শুকনো খাবার ও কম্বল প্রদান করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের ৫ গবাদিপশুর মৃত্যু

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার