Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরের বড়াইগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

BN DESK
03 January 2026, 11:48 PM পড়তে ১ মিনিট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিয়ের তিনমাস পেরুতেই আদরী খাতুন(১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ৩১ ডিসেম্বর দুপুরে উপজেলার কুজাইল গ্রামের নিজ শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আদরী ওই এলাকার লোকমানের ছেলে মো. মাহিমের স্ত্রী এবং একই উপজেলার তালশো মাঝপাড়া গ্রামের দিনমজুর ছুমির উদ্দিনের মেয়ে। আদরীর মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, চার বোনের মধ্যে আদরী ছিল তৃতীয়। আর্থিক সংকটের মধ্যেও দিনমজুর বাবা পারিবারিকভাবে আদরীর বিয়ে দেন। পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুকের দাবি না থাকলেও বিয়ের পর স্বর্ণালঙ্কারের দাবিতে আদরীর ওপর চাপ সৃষ্টি করা হতো।

দাবি পূরণের জন্য ছয় মাস সময় নেয় পরিবার। কিন্তু এই সময়ের মধ্যেই আদরীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামী মাহিম, শাশুড়ি ও ননদ। একপর্যায়ে নিজের দুর্দশার কথা পরিবারের কাছে জানায় আদরী। পরিবার তাকে বাড়িতে নিতে চাইলে স্বামী পক্ষ রাজি না হয়ে সময় বেঁধে দেয়। গরিব পিতার শেষ সম্বল একটি গরু বিক্রি করে স্বর্ণালঙ্কার কেনার সিদ্ধান্ত নেয়।

তার আগেই যৌতুকের লোভে আদরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার ও স্থানীয়রা। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, নিহত আদরীর পিতা থানায় এজাহার দায়ের করেছেন, আদরীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের বড়াইগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার