Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের চার নেতাকর্মী কারাগারে

BN DESK
05 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রীর দায়ের করা চাঁদাবাজির মামলায় ছাত্রদলের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার আসামি ইকবাল, বিধান, কামরুল ও রনি নাটোরের বড়াইগ্রামের আমলি আদালতে আত্মসমর্পণ করে। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বনরূপা আবাসিক এলাকার খাদিজা খাতুন নামের এক প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে গহনা বিক্রি করে তিন লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে একটি মামলা করা হয়। ওই মামলায় গতকাল মঙ্গলবার আত্মসমর্পণ করে আদালতে জামিন প্রার্থনা করে আসামিরা।

তবে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাটোর কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের চার নেতাকর্মী কারাগারে

B
BN DESK | 01 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার