Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

নাটোরের লালপুরে পিকআপ ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
নাটোরের লালপুরে পিকআপ ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে দ্রুতগতির একটি পিকআপ ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামের এক বেকারী বিস্কুট ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার ওয়ালিয়া পশ্চিম কারিগর পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কে নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ঘাতক পিকআপ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক নবীনগর থেকে বেকারি বিস্কুট বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় পিছন থেকে একটি দ্রুতগতির পিকআপ ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাজ্জাক ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী রাজ্জাককে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয় ও ঘাতক পিকআপটি ট্রাকটি আটক করে পুলিশে দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার দায়িত্বে থাকা ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক পিকাআপ ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের লালপুরে পিকআপ ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার