Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা: হাজার কেজি গুড় বিনষ্ট

BN DESK
12 January 2026, 08:25 PM পড়তে ১ মিনিট

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রঙ-চিনি দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির অপরাধে জনি আলী নামের এক গুড় তৈরি কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত প্রায় ১ হাজার কেজি ভেজাল গুড় বিনষ্ট করা হয়।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর নামকস্থানে অবৈধ ভেজাল গুড় তৈরির কারখানায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশনে দায়িত্ব পালন করেন স্যানেটারী ইন্সক্টর মো.আনোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন জানান, অবৈধভাবে ভেজাল গুড় উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী কারখানা মালিক মো. জনি আলীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ প্রায় ১ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করে বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা: হাজার কেজি গুড় বিনষ্ট

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার