Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরের সিংড়ায় দিনমজুরকে মারপিট থানায় মামলা

BN DESK
07 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় নুর হোসেন (৪০) নামে একজন দিনমজুরকে মারপিট করার অভিযোগে সিংড়া থানায় মামলা দায়ের করেছে ঐ ভুক্তভোগী। সে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মছির উদ্দিনের ছেলে।

অভিযোগে জানা যায়, রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রামে সন্ধ্যায় জালাল উদ্দীনের চা স্টলে বসে নুর হোসেন চা খাচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাসমত আলী ও আব্দুস সালামের নেতৃত্বে তাকে মারপিট এবং পানের দোকানের জাঁতিকল দিয়ে নাকে সজোরে আঘাত করলে রক্তাক্ত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  উল্লেখ্য, আসামি আব্দুস সালাম রামানন্দ খাজুরা ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অপরাধের একাধিক অভিযোগ রয়েছে।

এলাকা: নাটোর সিংড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের সিংড়ায় দিনমজুরকে মারপিট থানায় মামলা

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার