Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরের সিংড়ায় হয়ে গেল ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব

BN DESK
11 January 2026, 09:43 PM পড়তে ১ মিনিট

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে ইসলামী জলসা উপলক্ষে ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব হয়ে গেল।

আজ রোববার ১১ জানুয়ারি) দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। জানা যায়, ৮৩ বছর ধরে চলে আসা এ উৎসবে কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন। এদিন সকাল থেকেই শালমারা গ্রামের কয়েকটি পুকুর ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নৌকা, কলাগাছের ভেলা ও জাল ব্যবহার করে শিকারিরা মাছ ধরতে থাকেন। সরেজমিনে দেখা যায়, পকুরগুলোতে মাছ ধরার আনন্দে মেতে উঠেছেন অংশগ্রহণকারীরা। উৎসবে আশপাশের বিভিন্ন গ্রাম ও দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ও দর্শনার্থীরা পুকুরপাড়ে ভিড় জমান।

শিকারিরা জানান, মাছ পাওয়া এখানে মুখ্য বিষয় নয়। ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেওয়া এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি করাই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

এলাকা: নাটোর সিংড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের সিংড়ায় হয়ে গেল ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার