Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরে মাদকসহ ইমো প্রতারক চক্রের ৩ সদস্য আটক

BN DESK
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকসহ ‘ইমো’ ও সোশ্যাল মিডিয়া প্রতারক চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টায় উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো, নওয়াপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে মো: সাইফুল ইসলাম তুহিন(২২), পানসিপাড়া গ্রামের সোলেমান নাজমুল আলী(২০) ও বাচ্চু মন্ডলের ছেলে আ: আল বায়েজিদ(২০)।

এসময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল ফোন ও ২৩টি সিমকার্ড জব্দ করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মেয়েদের কন্ঠ নকল করে ইমো, বিকাশ ও নগদ হ্যাক করে মানুষের সাথে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানসিপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়।

এসময় বাচ্চু মন্ডল এর বাড়ির সামনে একটি আমবাগানে গ্রেফতার তিনজনসহ আরও দুইজন বসে পরস্পর যোগসাজশে মাদক গ্রহণ ও হ্যাকিং করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যায় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।

লালপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল হ্যাকার এবং প্রতারকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরে মাদকসহ ইমো প্রতারক চক্রের ৩ সদস্য আটক

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার