Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরে সাত মাসের অন্তঃসত্তার একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, মৃত ২

BN DESK
11 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

লালপুর (নাটোর)প্রতিনিধি:  নাটোরের লালপুরে একটি বিরল ঘটনা ঘটে গেছে। দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। গত মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ নবজাতক জন্ম নেয়। তবে জন্মের কিছুক্ষণ পরই রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। পরেরদিন বুধবার সকালে উপজেলার সাঁইপাড়া গ্রামে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। জীবিত থাকা তিন নবজাতক জন্মের পর থেকেই কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্ন প্রদান করা হচ্ছে। এমন বিরল ঘটনার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই হাসপাতালে ছুটে গিয়ে মা ও সন্তানদের খোঁজ নিচ্ছেন। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল আসিব হোসেন সবুজ ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। তিনি জানান, সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তিনি বিত্তবানদের কাছে সহযোগিতা ও সবার কাছে দোয়া চেয়েছেন।

 

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরে সাত মাসের অন্তঃসত্তার একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, মৃত ২

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার