Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

নাটোরে স্ত্রীর ডিভোর্সের খবরে যুবকের আত্মহত্যা

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
নাটোরে স্ত্রীর ডিভোর্সের খবরে যুবকের আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীর ডিভোর্সের খবরে রনি আহমেদ (২৭) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার জামনগর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রনি ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রনি আহমেদ অভাব-অনটন ও ঋণের চাপে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রায় এক বছর আগে প্রথম স্ত্রী ডিভোর্স দিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর দ্বিতীয়বার বিয়ে করলেও সংসারে শান্তি ফেরেনি। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীও বাবার বাড়ি বেড়াতে গিয়ে তাকে ডিভোর্স দিয়েছেন বলে খবর পান রনি।

এ খবরে মানসিক আঘাত সইতে না পেরে গতকাল সোমবার সন্ধ্যায় নিজ কক্ষে তিনি কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে গুরুতর অবস্থায় তাকে পুঠিয়া হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রনির। বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটির অপমৃত্যু হিসেবে মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরে স্ত্রীর ডিভোর্সের খবরে যুবকের আত্মহত্যা

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার