সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের আমিরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত মো. ইউসুফ আলী উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার এবং উপজেলা জামায়াতের আমির।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল-মামুন বলেন, রাজনৈতিক দলের কর্মী সংগঠনের সভা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ভঙ্গ করায় প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা জামাতের আমির ইউসুফ আলীকে একাধিকবার কল করলেও রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জে জামায়াত নেতার জরিমানা
BN DESK
02 January 2026, 09:29 PM
•
পড়তে ১ মিনিট